শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিভাগ

5
(150)

শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রস্থলের অপরাজেয় বাংলা ভাস্কর্য

১৯০৫ খ্রিষ্টাব্দে বঙ্গভঙ্গের সময় হতেই ঢাকা এই প্রাদেশিক রাজধানীর শিক্ষার কেন্দ্র হয়ে ওঠে। এই সময়ই ১৯২১ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। ১৯৮০’র দশক পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এর আশেপাশের এলাকাকে এডুকেশন ডিস্ট্রিক্ট বলা হতো। এই এডুকেশন ডিস্ট্রিক্টের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ,মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজগবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল,সরকারি বিজ্ঞান কলেজভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, ঢাকা কলেজ,ঢাকা সিটি কলেজ,হলিক্রস কলেজনটর ডেম কলেজতেজগাঁও কলেজ (পূর্বে নাইট কলেজ), আদমজী ক্যান্টমেন্ট কলেজবিএএফ শাহীন কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এসওএস হারম্যান মেইনার কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল, ইডেন মহিলা কলেজ, ইষ্ট এন্ড হাই স্কুল, সরকারি তিতুমীর কলেজ, অগ্রণী বালিকা বিদ্যালয়, আজিমপুর গার্লস স্কুল, বেগম বদরুন্নেসা মহিলা সরকারি কলেজ, ঢাকা মেডিকেল কলেজঢাকা ডেন্টাল কলেজ, ঢাকা আর্ট কলেজ (চারুকলা ইন্সটিটিউট) প্রভৃতি।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর একটি।

ঐতিহ্যগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম সৃষ্টি হয়েছিলো ব্রিটিশ শাসনামলে। তখন একে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। বুদ্ধদেব বসুর মতো ছাত্র এবং বিজ্ঞানী সত্যেন বোসের মতো শিক্ষক তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনামকে উচ্চ শিখরে নিয়ে গিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের কার্জন হলটি সভ্যতার স্বাক্ষর বহন করে। চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে পহেলা বৈশাখে আয়োজিত হয় বর্ণিল শোভাযাত্রা। অন্যদিকে পুরান ঢাকায় ১৮৫৮ সাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে চলে আসছে।

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় প্রধানত তিনটি মূল ধারা রয়েছে; এগুলোর প্রথমটি হচ্ছে সরকার নির্ধারিত পাঠক্রম (যা বাংলা অথবা ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করা যায়), দ্বিতীয়টি হচ্ছে বেসরকারি কেজি লেভেল হতে এ লেভেল পর্যন্ত ইংরেজি মিডিয়ামের ব্রিটিশ পাঠক্রম এবং তুতীয়টি হচ্ছে মূলত আরবি, ফার্সি ও উর্দু ভাষানির্ভর মাদ্রাসা শিক্ষাব্যবস্থা। মাদ্রাসাভিত্তিক এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোনো কোনোটি সরকার নির্ধারিত পাঠক্রম এবং কোনো কোনোটি নিজস্ব পাঠক্রম ব্যবহার করে শিক্ষা প্রদান করে। শেষোক্ত এশ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর সরকারের কোনো প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই। এই একই চিত্র ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রায় একশভাগ প্রযোজ্য।

বলা বাহুল্য নয় যে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই ঢাকায় অবস্থিত। আশির দশক পর্যন্ত ঢাকাসহ বাংলাদেশে পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানই শিক্ষাক্ষেত্রে মূল চালিকাশক্তি ছিলো। এর পর হতেই বেসরকারি খাতে কিন্ডারগার্টেন ও স্কুলের প্রসার হতে শুরু করে। ১৯৯২ খ্রিষ্টাব্দে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ও ১৯৯৮ খ্রিষ্টাব্দে তার সংশোধন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনে এক বাঁধভাঙ্গা জোয়ার নিয়ে আসে। এযাবত প্রায় ৫৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে সরকার। লক্ষণীয় বিষয় হলো এর মধ্যে প্রায় ৪৫টিই হলো ঢাকা বিভাগে।

ঢাকার সরকারি বিশ্ববিদ্যালয়সমূহ

বাংলাদেশে বর্তমানে সর্বমোট ৫৭টির অধিক পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ের ১০টি ঢাকা শহরে অবস্থিত (তন্মধ্যে ১টি ক্যাম্পাস অস্থায়ী)। এগুলো হলো:

  1. ঢাকা বিশ্ববিদ্যালয় (স্থাপিত: ১৯২১)
  2. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (স্থাপিত: ১৯৬২)
  3. বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (স্থাপিত: ১৯৯৮)
  4. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (স্থাপিত : ২০০১)
  5. জগন্নাথ বিশ্ববিদ্যালয় (স্থাপিত: ২০০৫)
  6. বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় (অস্থায়ী ক্যাম্পাস) (স্থাপিত: ২০১৩)
  7. বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (স্থাপিত: ২০০৮)
  8. বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (স্থাপিত: ২০১০)
  9. ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (স্থাপিত: ২০১৪)
  10. ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (স্থাপিত: ২০২৬)

ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ

  1. নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
  2. ব্র্যাক বিশ্ববিদ্যালয়
  3. আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  4. গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ
  5. ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
  6. আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ
  7. ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  8. বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি
  9. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  10. ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়
  11. স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  12. প্রাইম বিশ্ববিদ্যালয়
  13. ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ
  14. প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়
  15. ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি
  16. সাউথইস্ট ইউনিভার্সিটি
  17. নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  18. উত্তরা ইউনিভার্সিটি, বাংলাদেশ
  19. ইস্টার্ন ইউনিভার্সিটি
  20. ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ঢাকার পলিটেকনিক প্রতিষ্ঠানসমূহ

  1. ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট
  2. ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট
  3. গ্ৰাফিক্স আর্ট ইনস্টিটিউট
  4. গ্লাস এন্ড সিরামিক্স ইনস্টিটিউট
  5. ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট
  6. আহসান উল্লাহ ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি
  7. সাইক ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড ম্যানেজমেন্ট টেকনোলজি
  8. মটস ইনস্টিটিউট অফ টেকনোলজি
  9. ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি
  10. ইউসেপ ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 150

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!